৫ জুলাইয়ের কাজগগুলোয় বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়রে জন্য উপহার হিসাবে আম পাঠানোর খবর। ডেইলি স্টার -এর খবরে অবশ্য বলা হয়েছে, সীমান্তবর্তী রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মূখ্যমন্ত্রীরাও আম প্রাপকদের তালিকায় আছেন। সব মিলিয়ে আড়াই টনের বেশি (২৬০০ কেজি) আম ভারতে পাঠানো হয়েছে। এবারে পাঠানো আমের বৈশিষ্ট্য হচ্ছে, এসব আম রংপুরের হাঁড়িভাঙ্গা জাতের। বলা হচ্ছে, এই জাতের আম ভারতে হয় না। ঘনিষ্ঠতম মিত্র প্রতিবেশির সঙ্গে আমাদের একান্ত নিজস্ব রসনা ফল ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ আপাতদৃশ্যে মহত্ত্বের পরিচায়ক। তবে ডেইলি স্টার -এর খবর অনুযায়ী আম শুধু ভারতেই গেছে, তা নয়, ভুটান এবং মধ্যপ্রাচ্যে ওমানের মত দেশেও গেছে। শ্রীলংকা, মালদ্বীপ, সউদি আরব, কাতার, সংযৃক্ত আরব আমীরাত, রাহরাইন, কুয়েতেও শিগগিরই যাবে। স্বভাবতই ইঙ্গিত মিলছে যে এটি একটি কূটনৈতিক উদ্যোগ। বাংলাদেশের সংবাদমাধ্যমে এই খবরে উপমহাদেশে আম কূটনীতির ইতিহাসের কোনো উল্লেখ নেই। তবে ভারতের হিন্দুস্তান টাইমস, জি নিউজের মত পোর্টালগুলোয় পাকিস্তানের দুই সাবেক সেনাশাসক জ...