সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

টোরি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্রিটিশ রাজনীতিতে তৃতীয় ধারার সূচনা ?

প্রথমে লেবার পার্টিতে রক্তক্ষরণ। তারপর টোরি পার্টিতে। ব্রিটিশ রাজনীতির সংকটের এক নতুন রুপ। লেবার পার্টি থেকে ৮জন দলত্যাগ করে স্বত্ন্ত্র হিসাবে নিজেদেরকে ঘোষণা দেওয়ার পর এবং তাঁদের সঙ্গে এখন যুক্ত হলেন টোরি পার্টির ৩জন। বুধবার হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের দিন থাকায় ধারণা করা হচ্ছিলো বিরোধীনেতা জেরেমি করবিন আজ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবেন। কিন্তু, সকালেই টোরি পার্টির ৩ সদেস্যের দলত্যাগ প্রধানমন্ত্রীর জন্যও বিড়ম্বনার বিষয় হয়ে দাঁড়ায়। ফলে, বাস্তবতাকে অস্বীকারে প্রধানমন্ত্রী মে এবং বিরোধীনেতা জেরেমি করবিন অভিন্ন ভূমিকা নিয়ে নিজ নিজ দলের সংকট এবং দলত্যাগীদের বিষয়ে নীরব রইলেন। ইউরোপ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত যে প্রতিষ্ঠিত বড় দুই দলের জন্য কতটা গভীর চ্যালেঞ্জের জন্ম দিয়েছে উভয় দলের নেতারাই সম্ভবত তা বুঝতে ব্যর্থ হয়েছেন। যার পরিণতিতে বিচ্ছেদের গভীরতা কতটা ব্যাপক এবং তার প্রভাব কতটা সহনীয় করে তোলা সম্ভব সে বিষয়ে সরকার এবং বিরোধীদল উভয়েরই নেতৃত্ব ব্যর্থ হওয়ায় এই ভাঙ্গন ত্বরান্বিত হয়েছে। নতুন এই ১১ জনই বলেছেন ব্রিটিশ রাজনীতির মূলধারার দলগুলো বিদ্যমান সংকটের সমাধানে অক...