সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ব্রিটেন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অক্সফোর্ডের টিকায় বিনিয়োগ ও কিছু প্রশ্ন

অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত টিকা বাংলাদেশ পাবে, খবরটি অনেককেই উৎফুল্ল করবে, সন্দেহ নেই। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী, বেক্সিমকো ২৮ অগাস্ট ঘোষণা করেছে, অক্সফোর্ড এর টিকার উৎপাদনকারী কোম্পানি অ্যাস্ট্রোজেনকা ভারতে যে উৎপাদন সহযোগী নিয়োগ করেছে সেই সেরাম ইনিস্টিটিউটের সঙ্গে এবিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি বিনিয়োগ চুক্তি বলেও বেক্সিমকো উল্লেখ করেছে এবং বলেছে এর ফলে টিকা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। বেক্সিমকো আরও বলেছে আগাম বিনিয়োগ করার কারণে কম খরচে টিকা পাওয়া যাবে। বাংলাদেশে সরকার চীনের উদ্ভাবিত সিনোভ্যাক টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমতি দেওয়ার একদিন পরই বেক্সিমকোর এই ঘোষণা পাওয়া গেলো। স্মরণ করা যেতে পারে, মানবদেহে চীনা টিকার পরীক্ষার অনুমতির বিষয়টি প্রায় এক মাস ঝুলে ছিল। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল সিনোভ্যাকের প্রস্তাবের সব খুঁটিনাটি পর্যালোচনার পর গত ২০ জুলাই তাদের সম্মতির কথা জানায়। চীন গত জুলাই মাসেই জানিয়েছিল তারা বাংলাদেশকে টিকা সরবরাহের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে। এরপর ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় চীনা টিকার পরীক্ষায় অংশগ্রহণ থে...

মানবাধিকার: নতুন ব্রিটিশ আইন যে বার্তা দিচ্ছে

বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘনকারীদের লক্ষ্য করে ব্রিটেন বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে। গ্লোবাল হিউম্যান রাইটস স্যাংশন্স রেজিম নামের এক নতুন আইনে গুরুতর লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রমণনিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত সোমবার রাশিয়া, সৌদি আরব, মিয়ানমার ও উত্তর কোরিয়ার ৪৭ জন ব্যক্তি এবং দুটি সংস্থার বিরুদ্ধে ব্রিটেনে ভ্রমণনিষেধাজ্ঞা ও দেশটিতে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণার মাধ্যমে এই নতুন আইন কার্যকর হয়েছে। এই আইনের কথা ঘোষণার সময়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ব্রিটিশ জনগণের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, ‘যাদের হাতে রক্ত আছে, স্বৈরাচারের পান্ডা, স্বৈরশাসকের গুন্ডারা এই দেশে অবাধে বিচরণ করতে পারবে না, কিংস রোডে ঘরবাড়ি কিনতে পারবে না, নাইটসব্রিজে বড়দিনের বাজার করতে পারবে না। তাদের কালোটাকা ব্রিটিশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে লেনদেন করতে পারবে না।’ আইনটি অবশ্য ম্যাগনেটস্কি অ্যাক্ট নামেও পরিচিত। ২০০৯ সালে মস্কোর কারাগারে হেফাজতে নিহত একজন রুশ আইনজীবী সের্গেই ম্যাগনেটস্কির নাম অনুসারে এই মানবাধিকার...

ব্রিটেনে ঔপনিবেশিক ইতিহাস যেভাবে ফিরে আসছে

ঔপনিবেশিক অতীতের কুৎসিত চেহারাটার প্রতিবিম্ব দেখতে প্রস্তুত না থাকলেও আটলান্টিক পেরিয়ে আসা   বর্ণবাদবিরোধী আন্দোলনের ঢেউ ইংল্যান্ডের তীরে আছড়ে পড়ায় ব্রিটেন আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশী নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ছোঁয়ায় ব্রিটেনও আলোড়িত হচ্ছে। ঔপনিবেশিক শাসনে বাংলায় (বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের অংশবিশেষ) তেতাল্লিশের ( বাংলা ১৩৫০ সন)   মন্বন্তরে ত্রিশ লাখ মানুষের মৃত্যুর জন্য যাঁকে দায়ী করা হয় সেই উইনস্টন চার্চিল এর ভাস্কর্যকে দুদিন ধরে লোহার পাত দিয়ে তৈরি আবরণে ঢেকে রাখা হয়েছে। বিক্ষোভকারীদের একাংশ এর আগে ওই ভাস্কর্যের গায়ে ‘ বর্ণবাদি ছিলেন ( ওয়াজ রেসিস্ট) ‘ লিখে দিয়েছিলো। ঔপনিবেশিক নৃশংসতার এই কালো অধ্যায় আরও যাদেরকে তাড়া করে ফিরছে, তাঁদের মধ্যে আছেন সপ্তদশ শতকের নিষ্ঠুর সেনাপতি রবার্ট ক্লাইভের ভাস্কর্যও। ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজোদ্দৌলার পতন হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সৈনিকের কাছেই। ওই সপ্তদশ শতকেই রয়্যাল আফ্রিকান কো...