সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রেসিডেন্ট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এমপি পদত্যাগে সংসদের কিছু হয় না, তবে –

আগামীকাল স্বাধীন বাংলাদেশের বিজয় অর্জনের ৫২তম দিবস। স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ৫১ বছরের অভিযাত্রায় আমাদের শাসনব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনা নিয়ে যত ধরনের পরীক্ষা–নিরীক্ষা হয়েছে, তার তুলনা বিশ্বের আর কোনো দেশের আছে কি না, বলা মুশকিল। এর মধ্যে অবশ্য দুই দফার সামরিক শাসনও কিছু রাজনৈতিক সমস্যার জন্ম দিয়েছে, যার প্রভাব থেকে এখনো নিষ্কৃতি মেলেনি। একটি বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের আকাঙ্খা থেকে আমাদের যাত্রা শুরু হলেও আমরা রাষ্ট্রপতিশাসিত একদলীয় এবং বহুদলীয় উভয় রকম ব্যবস্থাই দেখেছি। আবার সংসদীয় ব্যবস্থায় উত্তরণের পর আমরা যেমন বহুদলীয় সংসদ পেয়েছি, তেমনই একইসঙ্গে মন্ত্রীসভা ও বিরোধী দলের আসন অলংকৃত করা অদ্ভুতুড়ে ব্যবস্থাও দেখেছি।  এখন সংসদের বিরোধীদলের আসন থেকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর আমরা দেখবো আরেক ধরনের সংসদ, যে সংসদে বিরোধীদলের আসনে বসা কেউ আর মন্ত্রীসভায় নেই, কিন্তু আসন ভাগাভাগি করে নির্বাচিত হওয়ায় তাঁদের কার্যকর বিরোধী দল গণ্য করাও কঠিন। তাঁরা সরকারি ঘোষণায় বিরোধী দল, কিন্তু বাস্তবে সরকারের সহযোগী। অন্য সব কিছু বাদ দিলেও শুধু এরকম অনন্য নজির তৈরির জন্যই আমরা নিজেদের বিশ্বে...

ইউরোপ আশান্বিত: বাইডেনের পররাষ্ট্রনীতির কেন্দ্রে গণতন্ত্র, মানবাধিকার ও জলবায়ু

  আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং কমলা হ্যারিস জুটির বিজয় নানা কারণে ঐতিহাসিক , সন্দেহ নেই । বাইডেনের বিজয়কে কেউ কেউ পৃথিবীর যন্ত্রণামুক্তির সঙ্গে তুলনা করে বলেছেন , এর ফলে বিশ্ব উজ্জীবিত বোধ করছে । ‘ ফ্রম এগনি টু ইলেশন : দ্য ইলেকশন দ্যাট হ্যাজ ট্রান্সফিক্সড দা ওয়ার্ল্ড ’ ছিল গার্ডিয়ানের তাৎক্ষণিক শিরোনাম । নির্বাচন নিয়ে যে ধরনের আশঙ্কা ও অস্থিরতা তৈরি হয়েছিল , তা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে । এতে দেশটির গণতন্ত্রের শক্তিমত্তা প্রমাণিত হওয়ায় পাশ্চাত্যের দেশগুলো স্বস্তি ফিরে পেয়েছে । এই স্বস্তিবোধের কারণ প্রধানত দুটি : ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের কারণে বিশ্ব ব্যবস্থায় ট্রাম্পের বিঘ্ন সৃষ্টির অবসান ঘটবে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এমন একজনের হাতে পড়ছে যাঁর অভিজ্ঞতার ঝুলি সম্ভবত সবচেয়ে সমৃদ্ধ । তিনি আট বছর ভাইস - প্রেসিডেন্ট ছিলেন এবং অতীতে সিনেটেও পররাষ্ট্র বিষয়ক কমিটিতে নেতৃত্ব দিয়েছেন । আমেরিকায় সরকার বদলায় , বিদেশনীতি বদলায় না বলে যে ধারণা চালু আছে ,...