সুবর্ণচরে চার সন্তানের মায়ের গণধর্ষণের শিকার হওয়ার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন দ্রততার সঙ্গে একটা তদন্ত সম্পন্ন করে তার প্রতিবেদন প্রকাশ করায় ধন্যবাদ পেতে পারে । সাধারণত : এতো দ্রুত কোনো তদন্ত সম্পন্ন হওয়ার নজির তো দেশে খুব একটা নেই । সেজন্য , অন্তত একটি ক্ষেত্রে হলেও তাদের উদ্যোগী ভূমিকা প্রশংসনীয় । তবে , একইসঙ্গে তাদের প্রতিবেদনের সারবস্তুটি যে মানবাধিকারের নীতির সঙ্গে সামঞ্জস্যর্পূণ নয় এবং নিন্দনীয় , সেকথাটিও বলা প্রয়োজন । কমিশনের তদন্ত প্রতিবেদনে ধর্ষণের অভিযোগের ‘ প্রাথমিক সত্যতা ’ পাওয়া গেছে বলে জানানো হলেও বলা হয়েছে যে “ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে ভিকটিমের মারপিট ও ধর্ষণের শিকার হওয়ার কোনো সম্পর্ক তদন্তকালে তদন্ত কমিটির সামনে উন্মোচিত হয়নি । ” প্রতিবেদনে এই উপসংহার টানার কারণ হিসাবে বলা হয়েছে , “ বরং , ভিকটিমের স্বামীর দায়েরকৃত এজাহারের ভাষ্যমতে এটি আসামিদের সাথে ভিকটিমের পরিবারের পূর্বশত্রুতার জের । ” অথচ , ওই প্রতিবেদনেই ধর্ষিতা নারীর জবানবন্দির বরা...