সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নারায়ণগঞ্জ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নির্বাচনের ইস্যু যখন আওয়ামী লীগের নিজস্ব বিরোধ

স্থানীয় সরকার নির্বাচন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অর্ন্তদলীয় ক্ষমতার লড়াইয়ের রক্তক্ষয়ী রুপ নিয়েছে , তার সবচেয়ে বড় নজির ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন । তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কথায়, বিদ্রোহীদের বিজয়ও আওয়ামী লীগের জয় । এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে মামলা ও হামলার দাপটে মাঠছাড়া করে ফেলার পর এমনটিই যে ঘটবে , তা যে দলটির নেতারা বুঝতে পারেননি , তা নয় । তাঁরা জেনেশুনেই দলকে আরও শক্তিশালী করার মানসে অন্যান্য দল থেকে বিপুলসংখ্যায় নেতাকর্মীকে ভাগিয়ে এনেছেন । নবাগতদের দাপটে যখনই কোনো সমস্যা হয় , তখনই তাই তাঁরা বলেন দলে অনুপ্রবেশকারীরাই এগুলোর জন্য দায়ী । কিন্তু , নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে দলটির অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এক নতুন মাত্রা পেয়েছে ।   বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে দাপুটে এমপিরা যে ধরনের এমপিরাজ প্রতিষ্ঠা করেছেন , নারায়ণগঞ্জ বহুদিন ধরেই তার অগ্রভাগে । অজস্র বিতর্কের জন্ম দিলেও সেখানকার স্থানীয় সাংসদকে কেউ কিছু বলেন না । তাঁর দাপটকে...