নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নার সাম্প্রতিক একটি বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলভাবে ছড়িয়েছে। যুক্তি দিয়ে কথা বলার জন্য তাঁর বেশ ভালো পরিচিতি আছে। তাঁর বক্তব্যটি সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলের সফর–সম্পর্কিত খবরকে ঘিরে। খবরটি সরকারি বার্তা সংস্থা বাসসের (বাংলাদেশ সংবাদ সংস্থা)। গত ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সে সৌজন্য সাক্ষাৎের খবরটি ১৬ তারিখের প্রথম আলোয় হুবহু ছাপা হয়েছে। খবরটিতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে তাঁরা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বলেন, ‘আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না।’ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাতের পর তাঁর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামকে উদ্ধৃত করে বাসস লিখেছে, শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ স্বাধীন হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অব...