২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নিশি ভোটের নির্বাচনী কালিমা নিয়ে বেশি কথা বলার প্রয়োজন পড়ে না । কেননা , ওই নির্বাচনের অনন্য কীর্তির অধিকারী কমিশনের সবাই — প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা থেকে শুরু করে অন্য চার কমিশনারই পরবর্তীকালে বিভিন্ন উপলক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‘ রাতের ভোটের ’ কথা বলেছেন । সংসদীয় উপনির্বাচন , সিটি করপোরেশন নির্বাচন , উপজেলা নির্বাচন , পৌর নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোর সময় সব ধরনের অনিয়ম - বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রশাসনকে সতর্ক করতে গিয়ে তাঁরা বলেছেন , রাতের বেলায় আর ব্যালট বাক্স ভরা যাবে না । ২০১৯ সালের মার্চে উপজেলা পরিষদের নির্বাচনের আগে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে নূরুল হুদা বলেছিলেন , ‘ ইভিএমে ভোট গ্রহণ করা হলে আগের রাতে ব্যালট বাক্স ভর্তির সুযোগ থাকবে না । ’ কথাগুলো স্মরণ করছি এ কারণে যে জাতিসংঘ মহাসচিবের এক প্রতিবেদনে দেখছি , ওই ভোটের জন্যও সরকার জাতিসংঘের সাহায্য নিয়েছিল । জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার জাতিসংঘে...