সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রাষ্ট্রপতি নির্বাচন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী বার্তা দিল

৭১ টিভিকে আর যা-ই বলা হোক, কেউ তাকে বিএনপি বা সরকারবিরোধীদের মুখপাত্র বলবে না। সেই টিভিতে প্রচারিত সাক্ষাৎকারে যে সরকারকে বিব্রত করার কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, এমন সন্দেহেরও কোনো অবকাশ নেই। তো সেই ৭১ টিভিতে নির্বাচিত ঘোষিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর মনোনয়ন লাভের যে বর্ণনা দিয়েছেন, তা রাষ্ট্র পরিচালনা ও ক্ষমতাকাঠামোর এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছে। এত দিন সবাই যা ধারণা করে এসেছে, একে তারই এক আনুষ্ঠানিক স্বীকৃতি বলা যেতে পারে।  তাঁর দেওয়া বিবরণ হুবহু উদ্ধৃত করতে গেলে এ নিবন্ধে তার স্থান সংকুলান হবে না। তবে মূল কথাগুলো এখানে তুলে ধরা যায়। মো. সাহাবুদ্দিন কখন, কীভাবে জানলেন তিনি এ দায়িত্ব পেতে চলেছেন, এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, রোববার সকালে তাঁকে গণভবনে যাওয়ার জন্য আগের রাতে ফোন করা হয়েছিল, যেমন ফোন তিনি এর আগেও বহুবার পেয়েছেন।  তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং প্রচার ও প্রকাশনা কমিটির সভাপতি হিসাবে বিভিন্নসময়ে গণভবনে বিভিন্ন সভার জন্য তাঁকে সেখানে যেতে হয়েছে। তিনি সে রকম কোনো কাজের জন্যই ডাক পড়েছে ধারণা নিয়ে রোববার সকালে গণভবনে গেছেন। সেখানে যাও...