মন্ত্রীসভায় গুরুত্বর্পূণ ব্যাক্তি ও জরুরি সেবাখাতের জন্য রাজধানী ঢাকার রাস্তায় আলাদা লেন করার প্রস্তাব ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে। যাঁরা 'উন্নয়ন দেখেন না' কিম্বা 'গাধার মত সরকার পতনের অপেক্ষায় থাকেন', তাঁরাই কেবল এমনটি বলতেই পারেন। যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের মত উন্নত দেশগুলোতেও এরকম কিছু নেই বলে যাঁরা যুক্তি দিচ্ছেন তাঁরা ভুলে গেছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের নতুন এক নজির স্থাপন করবে। অন্যদেশে ভিআইপি লেন নেই বলে ঢাকায় থাকতে পারবে না এমন ধারণা যাঁরা পোষণ করেন তাঁরা কি অন্য আরেকটি দেশের নাম বলতে পারবেন যেখানে মন্ত্রী-এমপি-সচিব সাহেবরা রাস্তার উল্টোদিকে গাড়ি চালান? সাংবাদিকরাও ভিআইপি হয়ে যান এবং পুলিশ কনস্টেবল উল্টোপথে যেতে না দিলে ইন্সপেক্টর জেনারেলকে ফোন করেন? সময় রক্ষার জন্য ভিআইপিরা উল্টোপথে গাড়ি নিয়ে গেলে টেলিভিশন ক্যামেরা নিয়ে দিনের পর দিন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সরাসরি সম্প্রচরে জনসম্মক্ষে হেনস্থা হওয়া থেকে মুক্তির বিকল্প কি? ভিআইপি লেন হলে তাঁদের তো আর উল্টোপথে চলতে হবে না? আইন অমান্যের অভিযোগও শূণ্যের ঘরে নেমে আ...