সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সরকারের ১০০ দিন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সরকারের ১০০ দিন: জনমনে অস্বস্তি রয়েই গেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বারের মেয়াদের প্রথম ১০০ দিন পূর্ণ হচ্ছে আজ । আওয়ামী লীগের ২০১৮ - এর নির্বাচনী ইশতেহারে যে প্রথম ১০০ দিন বা প্রথম বছরের লক্ষ্য হিসেবে আলাদা কিছু চিহ্নিত ছিল , বিষয়টা এমন নয় । এর আগের দুটি নির্বাচন অর্থাৎ ২০১৪ ও ২০০৮ – এর ইশতেহারেও ১০০ দিনের কর্মসূচি ছিল না । তবে সকালের চেহারা দেখে যেমন বাকি দিনটা কেমন যাবে — এমন ধারণা করায় আমরা অভ্যস্ত , তেমনি শতদিনের কার্যক্রমের আলোচনা একেবারে অপ্রাসঙ্গিক নয় । প্রথম ১০০ দিনের কর্মসূচি এবং তার মূল্যায়নের ধারণাটি বিশ্বে অবশ্য নতুন কিছু নয় । অনেক দেশেই রাষ্ট্রনেতারা তাঁদের সরকারের দিশা এবং বৈশিষ্ট্য নির্ধারণে এই শুরুর দিনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেন । তবে এর সূত্রপাত যুক্তরাষ্ট্রে । যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তাঁর ক্ষমতা গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই সরকারের অভ্যন্তরীণ এবং বিদেশ নীতিবিষয়ক প্রধান প্রধান সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন । এগুলোর...