সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জাতীয় ঐক্যফ্রন্ট ও মনোযোগ সরানোর কৌশল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সংলাপের প্রাপ্তি আরও সংলাপ

ডঃ কামালের ভাষায় ‘ আলোচনা ভালো হয়েছে ‘ এবং মির্জা ফখরুলের ‘ আলোচনায় সন্তুষ্ট নই ‘ মন্তব্য দুটির ভেতরে একটা পার্থক্যের সুর থাকলেও সংলাপ ব্যর্থ হয়েছে এমন কথা কোনোপক্ষেরই কেউ বলেন নি। বরং, ক্ষমতাসীন দলের নেতা ওবায়দুল কাদেরের কথায় ইঙ্গিত মেলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা শেষ হয় নি। তিনি বলেছেন আর আলোচনা হবে কিনা তা ৮ নভেম্বরের পর বলা যাবে। এসব বক্তব্যে ইঙ্গিত মেলে উভয়পক্ষই সংলাপ অব্যাহত রাখার আশা জিইয়ে রাখতে আগ্রহী। রাজনৈতিক বিভাজনের দুই প্রান্তে থাকা দুটি জোটের মধ্যে প্রায় সববিষয়েই অবস্থান যখন বিপরীতমুখী তখন সাড়ে ৩ ঘন্টার বৈঠকে সমঝোতা বা সংকট নিরসনের আশা যাঁরা করেছিলেন তাঁরা হতাশ এবং ক্ষুব্ধ হতেই পারেন। কিন্তু, সেই ক্ষোভ এবং হতাশা আবেগতাড়িত, বাস্তবসম্মত নয়। ‘ সব সময় কী সব হয় নাকি ‘ মির্জা ফখরুলের এই বক্তব্যেই তার স্বীকারোক্তি রয়েছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে আবেগের তাড়না থাকাটা খুবই স্বাভাবিক। কেননা, তাঁদের দলীয় প্রধান জেলে এবং সংলাপের আমন্ত্রণের পর একটি মামলায় তাঁর সাজা দ্বিগুণ হয়েছে, আরেকটি মামলায় ৭ বছরের কারাদন্ড, আচমকা দলের গঠনতন্ত্র প্রত্যাখ্যান করতে নির্বাচন কমিশনের ওপ...