কয়েকদিন ধরে সামাজিক গণমাধ্যম এবং মূল ধারার মাধ্যমে অনেককেই দেখা যাচ্ছে, তাঁরা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এটা প্রমাণ করার, আমরা প্রধানমন্ত্রীর লোক। কেউ করছেন ফেসবুকের প্রোফাইল ছবিতে একটি ফ্রেম ব্যবহার করে যাতে লেখা আছে ‘ উই আর প্রাইম মিনিস্টারস মেন ‘ । নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন পেশার লোক এভাবে ঘোষণা দিয়ে প্রমাণ করতে চাইছেন যে তাঁরা প্রধানমন্ত্রীর লোক। দলীয়ভাবে ঘোষিত কোনো কর্মসূচির অংশ হিসাবে যে এমনটি করা হচ্ছে, তা নয়। আল-জাজিরার বিতর্কিত তথ্যচিত্র ‘ অল দ্য প্রাইম মিনিস্টারস মেন ‘ এর জবাবে যে এটি করা হচ্ছে, তা বুঝতে কষ্ট হয় না। বিষয়টা শুধু ব্যাক্তিগত পর্যায়ে থেমে নেই। আওয়ামী লীগ কিম্বা সরকার না বললেও দলটির সমর্থক পেশাজীবি সংগঠনগুলোও স্বতর্স্ফূতভাবে নিজেদের আনুগত্য প্রমাণে উৎসাহী হয়ে উঠেছে। বিস্ময়করভাবে সাংবাদিকদের একটি সংগঠন বৈশ্বিক একটি সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে। অন্যান্য পেশার সংগঠন ও সুপরিচিত নাগরিকদের মধ্যে যাঁরা একইরকম দাবি বা নিন্দা জানিয়েছেন, তাঁদের অবস্থান সম্পর্কে আলোচনা আমার উদ্দেশ্য নয়। বিতর্কের কেন্দ্রে থাকা আল-জাজিরার তথ্যচিত্রটির ভালো-মন্দ কিম্বা সা...