সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

তরুণ প্রজন্ম লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

৫০ বছরে বাংলাদেশ: মানচিত্র টেকসই হলো, গণতন্ত্র হলো কি

এ বছর বাংলাদেশ যেমন তার গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, তেমনই বিশ্বের আরও তিনটি দেশ তাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব করতে পারে। তবে, ওই তিনটি দেশের সঙ্গে আমাদের ফারাক অনেক। আমরা স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই করেছি, রক্ত ঢেলেছি অকাতরে, প্রাণ দিয়েছি লাখে লাখে। ভিটে-মাটি ছেড়ে প্রাণ বাঁচাতে প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়েছি। মরহুম শিল্পী আব্দুল লতিফের ভাষায়, ‘ দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয় ‘ । সুতরাং, আমাদের আবেগের দিকটি যে অনেক বেশি হবে, সেটাই স্বাভাবিক। অন্য যে তিনটি দেশ ১৯৭১ এ স্বাধীনতা পেয়েছিল, তাদের একটির স্বাধীনতার তারিখ আমাদের মতোই ১৬ ডিসেম্বর। ওই তিনটি দেশই স্বাধীনতা পায় ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের কাছ থেকে। বাংলাদেশের স্বাধীনতার বিজয় দিবস যেদিনটি, সেই ১৬ ডিসেম্বর স্বাধীনতা পায় বাহরাইন, সংযুক্ত আরব আমীরাত বা ইউএই স্বাধীনতা পায় ২ ডিসেম্বর আর কাতার ১৮ ডিসেম্বর। এই তিন আরব দেশের নিরাপত্তা দেওয়া আর সম্ভব নয় বলে ব্রিটেন তাদেরকে স্বাধীনতা দেয়।   ওই তিনটি আরব দেশের সঙ্গে আমাদের কোনো তুলনা চলে না। তিনটি দেশই জ্বালানি তেল এবং গ্যাস সম্পদে সমৃদ্ধ। এদের মধ্য...