সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সফল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একটি ‘সফল‘ নির্বাচন এবং কিছু প্রশ্ন

একটি ‘ আন্তর্জাতিক মানের ’ নির্বাচন উপহার দেওয়ায় পুলিশের সদর দপ্তর সারা দেশে পুলিশ বাহিনীর সদস্যদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেছে । নির্বাচন কমিশন নিজেদের কর্মকে আন্তর্জাতিক মানের দাবি না করলেও ‘ সফল ’ অভিহিত করে পিঠা উৎসব করেছে । নির্বাচনকে প্রহসন দাবি করে তার ফলাফল প্রত্যাখ্যানকারী বিরোধীরা যেদিন অভিযোগ জানাতে যাওয়ার কর্মসূচি দিয়েছিল , কমিশন সেই দিনটিতেই বাড়তি নিরাপত্তার ঘেরাটোপে পিঠা উৎসব করেছে । এমনকি কমিশনের শীর্ষ আমলা অফিস চত্বরের কৃত্রিম জলাশয়ে বড়শি ফেলে মাছও ধরেছেন । এ রকম একটি নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে ঘোষিত ফলাফলের বিজয়ী দলের প্রতিনিধিরা যখন কমিশনে গেছেন , তখন নতুন সরকারের উদ্দেশে তাঁরা কিছু সুযোগ - সুবিধা চেয়েছেন । এগুলোকে দাবিনামা বলা যাবে , নাকি আবদার , তা অবশ্য স্পষ্ট নয় । সবকিছুতে বিশ্বের রোল মডেল হওয়ার যে স্বপ্নের ঘোরে আমাদের অনেকেই আচ্ছন্ন হয়ে আছেন , তার ধারাবাহিকতায় নির্বাচনেও ‘ আন্তর্জাতিক মানের ’ লেবেল আঁটায় তাই বিস্ময়ের কিছু নেই । ত...