সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

kamal's blog লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গুমের রহস্য উদঘাটন হবে কি?

মুবাশ্বার এবং উৎপল ফেরৎ এসেছেন এগুলো ভালো খবর। অনিরুদ্ধ, জোহাদের মত আরও কয়েকজন যাঁরা ফিরে এসেছেন তাঁদের ফিরে আসাও আনন্দের। কিন্তু, খারাপ খবর হচ্ছে অপরাধটির কথা আমরা ভুলে যাচ্ছি। এতোবড় ঘৃণ্য অপরাধের বিচারটাও তাঁরা চাইতে পারছেন না। তাঁরা এবং তাঁদের পরিবারগুলো কখনেই কি আতংকমুক্ত হতে পারবে? তানাহলে সত্যও জানা হবে না। এতোটা ঘন জনবসতির দেশে এমন জায়গা কতোগুলো আছে যেসব জায়গায় এতোজনকে মাসের পর মাস আটকে রাখা যায়? অনেকেই যে এখনও ফেরেননি সেকথাটি আমরা ভুলে যাচ্ছি নাতো? কাউকে কাউকে পাওয়া  গেছে লাশ হিসাবে, আর কারো কারো পরিবার বছরের পর পর বছর অপেক্ষায় আছে। অরাজনৈতিক বুদ্ধিজীবিদের কেউ গুম হলে তা নিয়ে নাগরিক সমাজে যতটা কথা হয় রাজনৈতিক কর্মীদের জন্য ততটা কি হয়? রাজনৈতিক নেতাকর্মী যাঁরা গুম হয়েছেন তাঁদের কেউ ফিরে এসেছেন বলে শোনা যায় না। এঁদের অনেকের পরিবারই সবচেয়ে খারাপ পরিণতিটাই ধরে নিয়ে চোখের পানি সামলাচ্ছেন।  গুমের রহস্য উদঘাটন হওয়া প্রয়োজন। কেউ স্বেচ্ছায় আত্মগোপন করে থাকলে তারও জবাবদিহিতা থাকতে হবে। টাকা আদায়ের জন্য কোনো অপরাধীচক্র অপহরণ করে থাকলে সেই অপরাধীদের বিচার করাও রাষ্ট্রের দায়...

হায় হায় ব্যাংকের দায় কার?

ফারমার্স ব্যাংকের মরণদশার দায় কার? এই ব্যাংকটিসহ কথিত চর্তুথ প্রজন্মের নয়টি ব্যাংকের অনুমোদনের সময়ে (আওয়ামী লীগের আগের মেয়াদে) কেন্দ্রীয় ব্যাংকের গর্ভণর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন গবেষণা বিভাগের অধ্যাপক আতিউর রহমান। রাষ্ট্রীয় মুদ্রাভান্ডারের প্রায় শত কোটি ডলার খোয়ানোর কৃতিত্বের অধিকারী এই সাবেক কেন্দ্রীয় ব্যাংকার বুধবার ২০ ডিসেম্বর বলেছেন ব্যাংকটিকে বাঁচাতে হলে এখনই ব্যবস্থা নিতে হবে ( ‘ ফারমার্স ব্যাংক বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে ‘, প্রথম আলো, ২০ ডিসেম্বর, ২০১৭ ) । কি চমৎকার দায়িত্ববোধ! শুধুমাত্র রাজনৈতিক নির্দেশনায় প্রচলিত নিয়মনীতিগুলোর বেশিরভাগ উপেক্ষা করে জনসাধারণের কষ্টের আমানত লুটে নেওয়ার লাইসেন্স দেওয়ার জন্য তাঁর মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নেই। কোনোধরণের দু:খপ্রকাশ ছাড়াই তিনি সেই মৃত্যুপথযাত্রী ব্যাংককে বাঁচানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন। যার মানে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের করের টাকা ব্যয় করা, যে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় শুণ্যের কোটায়।  ফারমার্স ব্যাংকের এই অধ:পতনের জন্য অনেকেই দায়ী করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে। আদর্শ গণতন্ত্রে ন...