সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গাজীপুর সিটি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নির্বাচনী ব্যবস্থায় উদ্বেগজনক সংযোজন

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর ক্ষমতাসীন দল এখন পরোক্ষে হলেও মেনে নিয়েছেন যে তাঁদের আমলে নির্বাচনে অনিয়ম হয়েছে, হচ্ছে এবং হবে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং মহাজোটের সমন্বয়কারী মোহাম্মদ নাসিম বলেছেন একেবারে নিখুঁত নির্বাচন সম্ভব নয়। সরকারসমর্থক সাংবাদিক ও কলামিস্টদের কয়েকজন লিখেছেন খুলনা এবং গাজীপুরে আওয়ামী লীগ প্রর্থীর বিজয় নিশ্চিত ছিল। সুতরাং, যাঁরা ভোটকেন্দ্রে বাড়বাড়ি করেছেন, ব্যালটে ইচ্ছেমতো সিল মেরেছেন তাদের এটুকু করা উচিত হয় নি। এগুলো না করলে নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন করার সুযোগই পেতেন না। এসব যুক্তির মানে দাঁড়ায় অনিয়ম হয়েছে তবে, তাঁদের দাবি অনুযায়ী সেগুলো ফলাফল বদলে দেওয়ার মত নয়।   অনিয়মগুলোর একটি বিবরণ বলছে ‘ ওপরে সুনসান ভিতরে গড়বড় ‘ (সোহরাব হাসান, প্রথম আলো, ২৭ জুন, ২০১৮) । আর গণমাধ্যমে যেসব চিত্র উঠে এসেছে তাতে বেশিরভাগই বলেছেন গাজীপুর ছিল খুলনার চেয়েও ভালো। ‘ ভালো ‘ বিশেষণটি অবশ্য ব্যবহৃত হয়েছে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ অর্থে। খুলনায় দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ ছিল চোখে পড়ার মত। আর ,গাজীপুরে নিয়ন্ত্রণের পুরোভাগে ছিল পুলিশ এবং প্রশাসন। খুলনায় ভোটকেন্দ্র থেকে...