নির্বাচন, গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা কিম্বা মানবাধিকারের প্রসঙ্গ উঠলেই আমাদের মন্ত্রীরা এবং ক্ষমতাসীন দলের নেতারা হুঙ্কার দিয়ে বলে থাকেন, এসব বিষয়ে বিদেশিদের নাক গলানোর কোনো সুযোগ নেই। ক’দিন আগেও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন নির্বাচন নিয়ে বিদেশিদের বক্তব্য ধর্তব্য নয়। তাঁর কথায় নির্বাচন নিয়ে তারা (বিদেশিরা) কি বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। জাতীয় নির্বাচনের আট মাস বাকি থাকতেই নির্বাচন প্রসঙ্গ সামনে নিয়ে আসায় তিনি সেদিন সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা (গণমাধ্যমকর্মী) নিজেরা বকবক করেন, বিদেশিগুলারে দিয়ে বকবক করান।’ দেশে আর কোনো কাজ নাই? অনেক কিছু দেশে আছে। জলবায়ু, এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের শেষ নেই। আপনারা এগুলো না বলে শুধু বকবক করেন নির্বাচন নিয়ে।’ পররাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই এখন স্বস্তিবোধ করছেন যে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আর্ন্তজাতিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র, নির্বাচন কিম্বা মানবাধিকারের কথা বলছে না। তারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকূলতা মোকাবিলায় সক্ষমতা বাড়ানোার বিভিন্ন সংস্কার, প্রকল্প গ্রহণ ও ...