সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

উপজেলা চেয়ারম্যান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

উপজেলা পরিষদের সাইনবোর্ড বদল কেন জরুরি

উপজেলা পরিষদের বিষয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি নির্দেশনা এসেছে, যার সুদূরপ্রসারী প্রভাব অনস্বীকার্য। তবে,রুপালি পর্দার বহুল আলোচিত তারকা পরীমনির রিমান্ড, ই-ধাপ্পার বিভিন্ন কারবারিদের হাজার কোটি টাকা লোপাটের কাহিনি, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব নিয়ে টানাটানির মত বিষয়গুলোর ভিড়ে উপজেলার জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন ও মর্যাদার বিষয়ে উচ্চ আদালতের এই দুটি যুগান্তকারী সিদ্ধান্ত সংবাদমাধ্যমে খুব একটা গুরুত্ব পায়নি।  বলে নেওয়া ভালো, ক্ষমতাসীন জোট ও নির্বাচন কমিশন দেশের নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করায় উপজেলা চেয়ারম্যানরাও জনপ্রতিনিধির মর্যাদা হারিয়েছেন।  প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে নাগরিকেরা যখন অসহায়, তখন জনগণের অংশগ্রহণ-বর্জিত রাজনীতির এই খেসারত তাঁরা এড়াবেন কীভাবে?     তবে উপজেলা চেয়ারম্যনের আসনে যে-ই আসীন থা্কুন না কেন, স্থানীয় সরকার ব্যবস্থায় তাঁদের পদের আইনপ্রদত্ত মর্যাদা ও ক্ষমতা অন্য কেউ হরণ করবে, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সেকারণেই হাইকোর্টের এই আদেশ দুটি নিয়ে আলোচনা প্রয়োজন। বিষয়টিতে সংবাদমাধ্যমের আগ্রহের ঘাটতি লক্ষ্য করে জেলা...