সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নির্বাচন কমিশন ও নজরদারি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জাতীয় নির্বাচন: ইসি দেখছে না, অন্যরা দেখছে

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার আশা পূরণ হয়েছে। গত বৃহস্পতিবার তিনি নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা আশা করেছিলাম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, সে আশা আমাদের পূরণ হয়েছে। আমরা আশা করেছিলাম, একটা অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, সে পরিবেশ সৃষ্টি হয়েছে।’ শুধু একটু প্রতিদ্বন্দ্বিতাতেই যদি কমিশনের আশা পূরণ হয়ে যায়, তাহলে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আদৌ তাদের লক্ষ্য কি না—সেই প্রশ্নটি উঠে আসে। তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনটা যেন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রহসন না হয়। সিটি করপোরেশনগুলোর মতো অংশগ্রহণমূলক অথচ বিরোধীদের ধরপাকড়, ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্সভর্তির মডেলই হয়তো তাদের আরাধ্য। ভোটাররা কী চান কিংবা সংবিধান তাদের কী দায়িত্ব দিয়েছে, সেগুলো তাদের বিবেচ্য নয়। প্রধান নির্বাচন কমিশনার ওই একই অনুষ্ঠানে বলেছেন, মনোনয়নপত্র দাখিলের সময়ে তাঁরা আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা দেখেননি। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ব্যক্তিগতভাবে তাঁর চোখে পড়ার কথাও নয়। কেননা, তাঁর কার্যালয়ে কেউ মনোনয়নপত্র জমা দিতে যাননি। হতে পারে যেসব ...