সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নির্বাচনে বিদেশিদের আগ্রহ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভিনদেশে রাজনীতিকদের ধরনা

গাজীপুর ও খুলনার নগর নির্বাচনে সাজানো ভোটের নতুন মডেল চালুর অভিযোগ করায় বিএনপির উদ্দেশে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ব্যঙ্গ করে তাদের বিদেশিদের কাছে নালিশ দিতে বলেছিলেন । সে রকম কোনো নালিশ তাঁরা করেছেন কি করেননি , সেই বিতর্কের ইতি টানা প্রায় অসম্ভব । তবে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যে ওই দুই নির্বাচনেই অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন , সে কথা আমরা সবাই জানি । তিনি ওই সব অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন । রাষ্ট্রদূতের এই মন্তব্যগুলো ক্ষমতাসীন দলের নেতাদের পছন্দ হয়নি । তাঁদের কেউ কেউ একে কূটনৈতিক রীতিনীতির লঙ্ঘন অভিহিত করে তাঁকে বরং যুক্তরাষ্ট্রের নির্বাচনের ত্রুটি - বিচ্যুতিতে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন । বিদেশিদের বাংলাদেশের নির্বাচনের বিষয়ে মাথা না ঘামানোর পরামর্শের জন্য ক্ষমতাসীন দলকে ধন্যবাদ দেওয়া উচিত । কিন্তু সমস্যা হচ্ছে তাঁদের কথা আর কাজের মধ্যে ফারাক অনেক । ২০১৪ - এর ৫ জানুয়ারির নির্বাচনে কথিত সাংবিধানিক ধারাবাহিকতার ...