সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পেগাসাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নাগরিকদের সুরক্ষায় আদালত ভরসা হয়ে উঠুক

  ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় এক যুগান্তকারী নজির গড়েছেন।  সাংবাদিক, কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের উপর নজরদারির জন্য সরকার বেআইনীভাবে বিতর্কিত পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছে কি না, তা নিয়ে একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা। `জাতীয় নিরাপত্তার উদ্বেগ উত্থাপন করে রাষ্ট্র সবসময়ে পার পেতে পারে না`বলে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা নিঃসন্দেহে যুগান্তকারী। বিচারপতিরা বলেছেন, নির্বিচারে গুপ্তচরবৃত্তির অনুমতি দেওয়া যায় না, যা বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর ভীতিকর প্রভাব ফেলতে পারে ।  বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক এবং নাগরিক অধিকার কর্মীর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছিল যে তাঁদের  মোবাইলফোনে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার বেআইনীভাবে প্রবেশ করানো হয়েছে বলে সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।  পেগাসাস  ইজরায়েলি প্রতিষ্ঠান সাইবার আর্মস সংস্থা (এনসও) গ্রুপ দ্বারা উদ্ভাবিত একটি সাইবার-অস্ত্র যা যেকোনো ব্যাক্তির স্মার্টফোন হ্যাক করে এতে থাকা তথ্য বের করে নেওয়া ছাড়াও ফোনের মাইক্র...

আড়িপাতা প্রযুক্তির বৈশ্বিক বিস্তার কেন ভয়ংকর

রাজতন্ত্রে রাজার ফোনেও আড়ি পেতে সার্বক্ষণিক নজরদারি হতে পারে। আবার সেই রাজার প্রধানমন্ত্রীর ফোনেও একই কাজ করতে পারে তাঁর নিরাপত্তাবাহিনী। বিষয়টা যতই অবিশ্বাস্য শোনাক না কেন, মরক্কোর  ক্ষেত্রে সেরকমটি ঘটে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ‘নিষিদ্ধ কাহিনিগুলো‘ (ফরবিডেন স্টোরিজ) এর কাছে ফাঁস হওয়া অর্ধলাখ টেলিফোন নম্বরের তালিকা।এই তালিকা হচ্ছে ইসরায়েলের বহুল আলোচিত এনএসও গ্রুপের মোবাইল ফোনে আড়িপাতার প্রযুক্তি পেগাসাস এর গ্রাহকদের সম্ভাব্য লক্ষ্য যাঁরা, তাঁদের।তালিকাটি নিয়ে অনুসন্ধান চালিয়েছে ১০টি দেশের ১৭টি সংবাদ প্রতিষ্ঠানের ৮০ জনের বেশি সাংবাদিক। অনুসন্ধানে পাওয়া তথ্যের প্রযুক্তিগত নিবিড় পরীক্ষার কাজটি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাব। আর সেই পরীক্ষার ফল যাচাই করেছে কানাডার সিটিজেন ল্যাব।  তালিকায় শুধু মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ এবং তাঁর প্রধানমন্ত্রীই নন, ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সেরিল রামাফোসা, ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধান রয়েছেন। ...