সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অনিবার্য শেখ হাসিনার দায় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রহস্যময় প্রশংসা !

‘ পোপের চেয়েও বড় ক্যাথলিক ‘ বলে যে বাগধারা চালু আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনুসারীদের মধ্যেও সেরকম অনেককেই দেখা যায়। ক্ষমতাসীন আওয়ামী লীগের এরকম একজন অনুসারী সাবেক ছাত্রলীগ নেতা এবং একটি টিভি চ্যানেলের প্রধানের একটি নিবন্ধ ‘ অনিবার্য শেখ হাসিনার দায় ‘ পড়ার পর থেকেই একটি প্রশ্ন মাথায় ঘুরছে, যার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। প্রধানমন্ত্রীর প্রশংসার্পূণ এই লেখার শেষদিকে যেসব কথা বলা হয়েছে তাতেই এই প্রশ্ন। তাঁর লেখায় যেসব সমস্যার কথা উঠে এসেছে সেগুলোর তালিকা মোটামুটি এরকম: ১. আওয়ামী লীগের সাম্প্রতিক হেফাজত – সংস্রবে দলটির অন্তর্গত চেতনাকেই গুলিয়ে ফেলার আশঙ্কা দেখে দিয়েছে। ২. রাজনৈতিক কর্মকাণ্ডের অনুপস্থিতিতে পুলিশের কিছু কিছু সদস্যও যেন লাগামহীন হয়ে পড়েছেন। ৩. প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও খানিকটা বেপরোয়া ভাব লক্ষণীয়। ৪. মাত্রা ছাড়া ঘটনা ঘটেছে নিম্ন ও উচ্চ আদালতেও।   ৫. বিশ্বের অপরাপর গণতান্ত্রিক দেশের তুলনায় উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডে সামরিক বাহিনীর উপস্থিতিও যেন একটু বেশি দৃশ্যমান। ৬. ব্যাংকিং সেক্টর এবং শেয়ার মার্কেটই শেখ হাসিনাকে সবচেয়ে বেশি পীড়া দেবে। এগুলো...