সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অসংক্রামক রোগ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গণতন্ত্র, অবাধ নির্বাচন ও মৃত্যুঝুঁকি

বাংলাদেশের অর্থনীতি ভালো করছে এবং আরও ভালো করবে এই বক্তব্যই এখন বহুল আলোচিত বয়ান। এমনকি সরকারের উন্নয়ন পথযাত্রায় প্রতিবন্ধক সৃষ্টির অভিযোগে অভিযুক্ত বিশ্বব্যাংকও বলছে যে বিশ্বে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে যে পাঁচটি দেশ বাংলাদেশ তার অন্যতম। বিশ্ব্যাংকের হিসাবে চলতি বছরে এই প্রবৃদ্ধি ৭.৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হলেও আমাদের অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই হার হবে ৮ শতাংশের ওপর। মোট কথা, উচ্চ প্রবৃদ্ধিতেই দেশের সব সমস্যার সমাধান, এটি সবাইকে বিশ্বাস করানোই মনে হয় সরকারের রাজনৈতিক অগ্রাধিকার। অবশ্য, অর্থনীতিবিদদের একাংশ – বিশেষত: বামপন্থীরা – প্রবৃদ্ধির সুফল যে সবাই সম অনুপাতে পাচ্ছেন না, বরং বৈষম্য বেড়ে যাওয়ার বিষয়টিকেই বড় উদ্বেগের কারণ হিসাবে দেখছেন। বৈষম্য কমানোর জন্য তাঁরা সরকারের প্রতি সুশাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় মনোযোগী হওয়ার পরামর্শও দিচ্ছেন। সুশাসন এবং জবাবদিহিতা আমাদের বিদেশি বন্ধু, তথা উন্নয়ন সহযোগীদেরও অতিপ্রিয় সুপারিশ।   বাংলাদেশ যখন এই উচ্চহারের প্রবৃদ্ধি অর্জনে মগ্ন, তখন এক বৈশ্বিক সমীক্ষায় দেখা যাচ্ছে উচ্চ প্রবৃদ্ধি মানুষের মৃত্যুঝুঁকি যতটা কমায় তার ...