সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নিশি ভোট লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নির্বাচন আবার কবে বিশ্বাসযোগ্য হবে

নাগরিক সংগঠন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘ র বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক হয়নি এমন ঘটনা বিরল। সংস্থাটির দূর্নীতির সূচক, পার্লামেন্টে সময়ের অপচয়, পুলিশের দূর্নীতির মত বিষয়গুলোর কথা এখানে স্মরণ করা যায়। গত তিনদশকে তাদের দূর্নীতির সূচককে ঘিরে কত রাজনীতিই না হয়েছে। কিন্তু, বিস্ময়কর হলেও সত্য যে তাদের সাম্প্রতিক একটি বিবৃতি নিয়ে কোনো আলোচনাই নেই।   গত ১২ ডিসেম্বরের ওই বিবৃতিতে টিআইবি ‘ প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারদের আশু অপসারণ ও নির্বাচন কমিশনকে নতুন করে ঢেলে সাজানোর বিকল্প নেই ‘ উল্লেখ করে বিষয়টিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছে।   কারণ হিসাবে টিআইবি বলেছে ‘ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেভাবে একের পর এক কেলেঙ্কারির জন্ম দিচ্ছে তা অভূতপূর্ব ও গোটা জাতির জন্য বিব্রতকর ‘ । সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিশিরাতের নির্বাচন হিসাবে পরিচিতি পাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তির আগে এই বিবৃতির বিষয়ে নির্বাচন কমিশন কিম্বা সরকার কোনো প্রতিবাদ করেনি। কমিশন এবং সরকারের নীরবতার কারণ হিসাবে ধরে নেওয়া অন্যায় হবে না যে এসব গুরুতর অভিযোগের কোনো জবাব...