সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যুক্তরাষ্ট্র – চীন দ্বন্দ্বে বাংলাদেশ কার পক্ষ নেবে

যুক্তরাষ্ট্র ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার রুপকল্প বাস্তবায়নে বাংলাদেশের অংশগ্রহণ চায়। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী লরা স্টোন ভিডিওসংযোগে এক আলোচনায় গত ১৫ সেপ্টেম্বর ঢাকার সাংবাদিকদের একথা বলেছেন। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছিলেন।  দেশটির প্রতিরক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড ১৯ মোকাবিলা ছাড়াও টেলিফোনে অন্যান্য বিষয়ের মধ্যে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রুপকল্পও নিয়েও তিনি কথা বলেছেন। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের রুপকল্পের মূলে রয়েছে এই অঞ্চলে চীনকে তার প্রভাববলয় তৈরি থেকে নিবৃত্ত করা। যুক্তরাষ্ট্র ও চীনের এই পাল্লাপাল্লি কীভাবে ক্রমশ তীব্র হচ্ছে তার কিছু অজানা ছবি পাওয়া যায় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় তোলা সদ্য প্রকাশিত বই রেজ-এ (RAGE)। বইটির লেখক বহুলনন্দিত সাংবাদিক বব উডওর্য়াডকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোন করে যেসব কথা বলেছিলেন তার একটা বিবরণ বইটিতে আছে। সেখানে কোভিড নাইন্টিন নিয়ে চীনের সঙ্গে টানাপোড়েনের কথা আছে, মহামারির ঝুঁকির কত বড় বলে ধারণা করা হচ...