সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অস্থিরতা ও সুশাসন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজনীতিমুক্ত এক বছর

টানা তৃতীয়বারের মত ক্ষমতা ধরে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারের একবছর র্পূণ হয়েছে। সরকারটি নতুন, কেননা, ৪৭ সদস্যের মন্ত্রীসভায় দুই-তৃতীয়াংশের বেশিই প্রথমবারের মত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পান। মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতায় সমৃদ্ধ রাজনীতিকরা কার্যত অবসরে। সরকারটির নতুনত্বের আরেকটি দিক হচ্ছে টানা ১০ বছর সরকারের চরিত্র ছিল মহাজোটের, যা এবারে একান্তই আওয়ামী লীগের। মহাজোটের শরীকদের দ্বিতীয় প্রধান দল জাতীয় পার্টি দ্বিতীয় মেয়াদে বিরোধীদলের আসনে বসেও সরকারের অংশীদার ছিল, যা এবারে নেই। ছোট শরীকদের মধ্যে ডান-বাম নির্বিশেষে যাঁরা আগের দুই মেয়াদে ক্ষমতার স্বাদ ভোগের সুযোগ পেয়েছিলেন, তাঁদের এখন গণভবনে আর ডাক পড়ে না। আওয়ামী লীগের প্রায় আনকোরা সরকারের গতবছরটির নানাখাতে নানাধরণের কর্মযজ্ঞের বিবরণ বিশদভাবে বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন ধরেই প্রকাশিত হচ্ছে। সরকারের অগ্রাধিকার পাওয়া প্রকল্পগুলো – যেমন পদ্মা সেতু কিম্বা কর্ণফুলি নদীর তলদেশের সুড়ঙ্গপথ নির্মাণের অগ্রগতির সচিত্র প্রতিবেদনগুলো বেশ ফলাও করেই প্রকাশিত হয়েছে। বিশ্ব জুড়ে বাণিজ্যক্ষেত্রে নানাধরণের অস্থিরতার মধ্যেও বাংলাদেশে তুলন...