সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গায়েবি মামলা ও গণতন্ত্র লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গায়েবি মামলা, ভিন্নমত ও নয়া আইন

পূর্বাণী বা চিত্রালী — কোনো এক বিনোদন সাপ্তাহিকে একসময়ে ‘ হাওয়া থেকে পাওয়া ‘ নামে একটি কলাম ছাপা হতো । কলামটি ছিল মূলত রুপালি পর্দার আড়ালে বা সিনেমা জগতের বাইরে নায়ক - নায়িকাদের ব্যক্তিগত জীবন ঘিরে নানা ধরনের গালগল্প বা শোনা কথার নাটকীয় বিবরণ । পাঠকদের নজর কাড়াই ছিল সেসব চটুল হাওয়াই খবরের মূল উদ্দেশ্য । সম্প্রতি খবরে আবার সেই ‘ হাওয়া থেকে পাওয়া ’– জাতীয় কাহিনিগুলো ফিরে এসেছে । তবে এখনকার খবরের চরিত্রগুলো রুপালি পর্দার তারকা নন । ছোট পর্দায় তাঁরা সারাক্ষণই আসেন , কখনো খবর হয়ে , কখনো বির্তক করতে । তাঁরা যে একেবারে অভিনয় করেন না , তা – ও বলা যাবে না । কেননা , তাঁরা সবার সামনে যা বলেন , সব সময়ে তা যে বিশ্বাস করেন বা প্রতিপালন করেন , তা নয় । এখনকার ‘ হাওয়া থেকে পাওয়া ’ ঘটনাবলিতে তাঁদের কোনো কিছুই করতে হয় না । কারও সঙ্গে গোপন অভিসারের কোনো প্রশ্নই তো ওঠে না । কেননা , এখনকার হাওয়া থেকে পাওয়া খবরগুলো তৈরি করেন কতিপয় অতীব সৃজনশীল পুলিশ কর্তা । অবশ্য এর কৃতিত্ব যে ...