সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈরী পরিবেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বৈরী পরিবেশে সাংবাদিকতা

বহুদিন আগে – ঠিক কতদিন তার অবশ্য কোনো নির্ভরযোগ্য হিসাব আমার জানা নেই - সবধরণের অন্যায় - অবিচার - অনিয়মের কথা সাংবাদিকদের কলমে বেরিয়ে আসে বলে তাদের নাম হয়েছিলো কলমযোদ্ধা । কেউ কেউ আবার সাহসের জন্য নির্ভীক কলমসৈনিক অভিধাও পেয়েছেন । কিন্তু , সেই যুদ্ধ এখন নতুন রুপ পেয়েছে । বিশ্ব জুড়েই কর্তৃত্ববাদী ও স্বৈরতন্ত্রী শাসকরা এখন সাংবাদিকতাকে তাঁদের আক্রমণের এক নম্বর লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন ।   স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার বিশ্বের যে দেশটিতে সবচেয়ে বেশি আইনগত সুরক্ষা পেয়ে থাকে সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের গণশত্রু   অভিহিত করে চলেছেন । রাজনৈতিক স্বার্থে অসত্য বলায় অভ্যস্ত ট্রাম্প সত্যকে ভুঁয়া খবর বা ফেক নিউজ আখ্যা দিয়ে সাংবাদিকতা পেশাকে শুধু তাঁর দেশেই যে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন তা - ই নয় , বাকি বিশ্বেও সাংবাদিকদের জীবন বিপন্ন করে তুলছেন । বিশ্বজুড়ে সম্প্রতি যে হত্যাকান্ড আলোড়ন তুলেছে তার শিকার একজন সাংবাদিক – জামাল খাসোগি । ভিনদেশের মাটিত...