সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

উপনির্বাচন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এমপি পদত্যাগে কিছু হয় না, তবে দলছুটকে লাগে

ছয়টি সংসদীয় আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন। তবে সংবাদমাধ্যমের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে একটি আসনে। মনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অবশ্য আসনটিকে গুরুত্বপূর্ণ করে তোলার কৃতিত্ব যত না সেখানকার প্রতিদ্বন্দী প্রার্থীদের, তার চেয়ে অনেক বেশি হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। আওয়ামী লীগ আসনটি তাঁকে শুধু ছেড়ে দিয়েই ক্ষান্ত হয়নি, অবস্থা দেখে মনে হচ্ছে, দলের সাংগঠনিক শক্তিও তাঁকে ধার দিয়েছে। নির্বাচনী সভা–সমাবেশ সবকিছুই করে দিচ্ছে আওয়ামী লীগ। দলের স্থানীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলার অন্য এমপি, জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও। স্বভাবতই প্রশ্ন ওঠে একজন প্রাক্তন বিএনপি নেতা যদি এত মূল্যবান হন, তাহলে বর্তমান বিএনপির নেতারা কি তাঁর চেয়ে কম কিছু হবেন?   এমনিতেও অবশ্য আসনটির উপনির্বাচনে বাংলাদেশে নতুন একটি নজির তৈরি হতে যাচ্ছে, যাতে মাত্র নয় সপ্তাহ আগে আসনটি থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগের  পর আবার জনগণের ম্যান্ডেট চাইছেন বিএনপির দলছুট নেতা উকিল আব্দুল সাত্তার।  বিশ্বের অনেক গণতান্ত্রিক রাষ্ট্রেই জনপ্রতিনিধিদের দল পরিবর্তনের পর ভোটারদের কা...