সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জোসেফ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আনিস, হারিসের দণ্ড মওকুফ কেন স্বাভাবিক নয়

আল-জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টারস মেন তথ্যচিত্রটির কয়েকটি তথ্যের বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি অতিসম্প্রতি আরও গুরুত্বপূর্ণ তথ্যাবলি প্রকাশ করে আমাদের কিছু বিষয় জানার সুযোগ করে দিয়েছেন। ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তথ্যচিত্রটি সরিয়ে নিতে আদালতের আদেশ জারির পরই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই আমরা এসব অজানা কথা জানতে পারলাম। অবশ্য, এর মধ্যে প্রথম আলোও দুটি প্রতিবেদনে অনেক তথ্য প্রকাশ করেছে, যা আলোচনার পরিধিকে অনেক বাড়িয়ে দিয়েছে। তবে আইন-আদালতের সঙ্গে সবচেয়ে বেশি যোগসূত্র যে দুজন মন্ত্রীর, তাঁদের বক্তব্য আরও অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, যেগুলো মোটেও উপেক্ষণীয় নয়। সেনাবাহিনী রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এর প্রাতিষ্ঠানিক মর্যাদার স্পর্শকাতরতা বিবেচনায় অনেকেই এ-সম্পর্কিত আলোচনা এড়িয়ে যান। বিশেষ করে ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানকে মিলিয়ে ফেলার কারণে তা আরও কঠিন হয়ে পড়ে। মন্ত্রীরা এ বিষয়ে মুখ খোলায় এখন অবশ্য এই আলোচনা অনেকটাই সহজ হলো। নতুন প্রশ্নগুলো আলোচনার আগে সংক্ষেপে তথ্যগুলো ও ঘটনাক্রম স্মরণ করা ভালো। প্রথম আলোর প্রতিবেদন দুটির তথ্য হ...

আইএসপিআরের বিবৃতি: প্রশ্নের তুলনায় জবাব মেলে কম

বহুল বিতর্কিত আল - জাজিরার অনুসন্ধানী তথ্যচিত্র ‘ অল দ্য প্রাইম মিনিস্টারস মেন ’ প্রচারিত হওয়ার ঠিক দুই সপ্তাহ পর আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের ( আইএসপিআর ) দ্বিতীয় একটি ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে । প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর সেনাসদরের পক্ষ থেকে প্রথম যে প্রতিবাদ জানানো হয়েছিল , তাতে প্রতিবেদনে তুলে ধরা অভিযোগগুলোর একটি ছাড়া অন্যগুলোর বিষয়ে নীরবতা অনেক প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছিল । দ্বিতীয় বিবৃতিতে অনেক প্রশ্নের জবাব মিলেছে ঠিকই , তবে তা আরও   নতুন প্রশ্নের জন্ম দিয়েছে । প্রথম প্রতিবাদলিপিটি প্রকাশ করা হয়েছিল এক দিন পরই , যাতে আল - জাজিরার প্রতিবেদনটিকে মিথ্যা ও বানোয়াট অভিহিত করে শুধু ইসরায়েল থেকে ইন্টারনেট ও মোবাইল মনিটরিং সরঞ্জামাদি ক্রয়ের বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছিল । প্রথম বিবৃতির ব্যাখ্যাটি নিয়ে আল - জাজিরা জাতিসংঘের কাছে বক্তব্য জানতে চাইলে তারা জানিয়ে দেয় যে শান্তিরক্ষা কার্যক্রমে এ ধরনের আড়িপাতা সরঞ্জাম ব্যবহার করা হয় না । ফলে , তা নতুন প্রশ্নের...