সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বিরোধীদল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নির্বাচন ২০১৮: সিটি করপোরেশন মডেলের জাতীয় রূপ !

‘ এমন নির্বাচন কখনো দেখেনি কেউ ’ শিরোনামে ভোটের এক দিন আগে আমি লিখেছিলাম , দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য , সুষ্ঠু ও অবাধ নির্বাচন অসম্ভব প্রমাণিত হলে বিরোধীরা লাভবান হবে , তাদের দাবির যৌক্তিকতা প্রমাণিত হবে । ভোটের ফল ঘোষণার পর তারা সে কথাই বলেছে । পাঁচ বছর আগেও আমি লিখেছিলাম , ‘ রাজনৈতিক সরকার যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অক্ষম , সে কথা প্রতিষ্ঠার জন্য মন্ত্রীরা যে প্রাণান্তকর চেষ্টা চালিয়েছেন , সে জন্য বিএনপির উচিত তাঁদেরকে ধন্যবাদ দেওয়া ’ ( যে নির্বাচনে দুই পক্ষই হেরেছে , প্রথম আলো , ৬ জানুয়ারি , ২০১৪ ) । তবে এবারে ধন্যবাদটা আরও বড় আকারে দেওয়া উচিত । কারণ , বিনা প্রতিদ্বন্দ্বিতার সংসদের চেয়েও অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগের আসন সংখ্যা এতটাই বেড়েছে যে তা বিশ্বাস করানো আগের চেয়েও কঠিন হয়ে পড়েছে । ভোটের দিনে সহিংসতায় ১৭ জনের দুঃখজনক প্রাণহানি সত্ত্বেও নির্বাচন ছিল অপেক্ষাকৃত শান্তিপূর্ণ । তবে আপাতদৃশ্যে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ কম নয় ।...