তথ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করার সুযোগ খু ব একটা হয় না। কিন্তু, গত ২৬ ডিসেম্বর তিনি যা বলেছেন তাঁর জন্য তাঁকে সাধুবাদ জানানোর পাশাপাশি সেই বক্তব্যকে সমর্থন জানাতেই হয়। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যেসব কথা বলেছেন, তা তাঁর পদত্যাগ করে বলা উচিত ছিল। পদে থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা। তথ্যমন্ত্রী যদি প্রধান নির্ বাচন কমিশনার ও পুরো কমিশনের উদ্দেশ্যে কথাগুলো বলতেন তাহলে আমরা তাঁর কথার প্রতি আরও জোরালো সমর্ থনদিতে পারতাম। কেননা, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার সময়ে বলেছেন ‘ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেবো। তারা ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন, সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। তাই আহ্বান করবো-ভোটাররা যেন ভোট দিতে আসেন।‘ তাঁর এই কথাতেই স্বীকারোক্তি মেলে অতীতে তাঁরা ভোটারদের নিরাপত্তাও দেননি, নির্বাচনও নিরপেক্ষভাবে করতে পারেন নি। এর আগে গত ৮ মার্চ প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী কর্ তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে বলেছিলেন যে য...