‘ বিশ্বজুড়ে সাংবাদিকতা এখন তোপের মুখে ‘ ( অ্যাক্রস দ্য ওর্য়াল্ড, জার্নালিজম ইস আন্ডার ফায়ার) কথাগুলো আমার নয়, জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর। সংবাদমাধ্যমের স্বাধীনতার বৈশ্বিক প্রবণতা বিষয়ে সংস্থা ২০১৭-১৮ সালের যে বার্ষিক প্রতিবেদন (ওর্য়াল্ড ট্রেন্ডস ইন ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভলেপন্ট গ্লোবাল রির্পোট ২০১৭-১৮) আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে তার প্রথম বাক্যই এটি। আর, সেই আগুন যে কতটা ভয়ানক এবং প্রাণঘাতি তার সর্বসাম্প্রতিক নজির ৩০ এপ্রিল, সোমবার যেদিন আফগানিস্তানে দুটো পৃথক হামলায় দশজন সংবাদকর্মী নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনাতেই কাবুলে নিহত হয়েছেন নয়জন – যা সম্ভবত ইতিহাসে একসঙ্গে সর্বাধিক সাংবাদিক হত্যার ঘটনা। সপ্তাহ দুয়েক আগে ফিলিস্তিনী গণআন্দোলনের খবর সংগ্রহ করার সময়ে ইজরায়েলী সৈন্যদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনী সাংবাদিক ইয়াসির মোর্তজা। আফগানিস্তানের হামলা দুটোর আগেই এবছরে বিশ্বের নানাপ্রান্তে পেশাগত কাজের জন্য প্রাণ দিয়েছেন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ‘ র হিসাবে আরো চৌদ্দজন। ইউনেসকোর কাছে সাম্প্রতিক পরিসংখ্যান নেই। তবে, ২০১২ থেকে ২০১৬ এই পাঁ...