সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পতাকা বিতর্ক ও দেশ ঢেকে যাওয়া বিজ্ঞাপনের জার্সি

খেলার মাঠে পাকিস্তানের পতাকার আবির্ভাব নিয়ে রাজনৈতিক বিতর্কে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। মাঠ ও মাঠের বাইরে এই বিতর্কে আবেগই সবচেয়ে বড় উপাদান। বাংলাদেশের মাঠে যখন বাংলাদেশ খেলছে, তখন তার প্রতিপক্ষকে কোনো বাংলাদেশি সমর্থন করতে পারে, সেটা বিশ্বাস করা কঠিন। বিষয়টি নিন্দনীয়। তবে পাকিস্তানি নাগরিক কেউ যদি কাজটি করেন, সেটা নিয়ে উত্তেজিত হওয়া অযৌক্তিক। আন্তর্জাতিক খেলাধুলার বেলায় অতিথি দলের সমর্থকদের কিছু স্বীকৃত অধিকার আছে এবং সেগুলো না মানার কোনো সুযোগ নেই। বাংলাদেশ এর আগেও বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে বেশ কিছু ম্যাচের আয়োজন করেছিল, যেসব খেলার সময় প্রতিযোগী দেশের নাগরিকেরা এসে তাদের নিজ নিজ দেশের পতাকা উড়িয়ে তাদের দলকে সমর্থন করে গেছে। দ্বিপক্ষীয় সফরেও এমনটিই হয়েছে। কিন্তু কখনো বিতর্ক এতটা ব্যাপকতা পায়নি। লক্ষণীয় বিষয় হচ্ছে, এই পতাকা বিতর্কের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সমালোচনা ছিল তুঙ্গে। মূল সমালোচনা ছিল পাকিস্তান কি দারাজের বিরুদ্ধে খেলছে? নাকি বাংলাদেশের বিরুদ্ধে? কারণ হচ্ছে, সেই মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের মতো জার্সিতে দেশ ঢেকে যায় স্পনসরের নামে। ক্রিকেট বোর্ডের যে টাকা ...

What the racism scandal of English cricket tells us

W hen Indian-born Muslim cricketer Nasser Hussain captained the England team, no one could have imagined that after nearly two decades, the game would be facing a storm of this magnitude and compel the wider society to confront one of the most sensitive issues: racism. Over the years, England's cricketers of South Asian origin, like Monty Panesar, Ravi Bopara, Moeen Ali and Adil Rashid, who have all shown their on-pitch talents, never talked about racism. But since cricketer Azeem Rafiq's revelation about his sufferings and pain, the issue of racism has now become a subject of much bigger debate around race relations, Islamophobia and division in Britain today. The racial abuses he was subjected to include repeatedly being called a "pa*i," and referred to by the name "Kevin," a dehumanising moniker for black and Asian players. The racism scandal that engulfed the England and Wales Cricket Board (ECB) has finally made them acknowledge that racism and discrimi...

গ্লাসগো চুক্তি ও জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন

গ্লাসগোতে এবারের জলবায়ু সম্মেলনের আয়োজনের ব্যাপকতা ও প্রচার অতীতের সম্মেলনগুলোর চেয়ে অনেক বেশি আলোচিত এবং বেশি অংশগ্রহণমূলক ছিল। এর অন্যতম কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাজনৈতিক আকাংখা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ব রাজনীতিতে ব্রিটেন নিজের নেতৃত্বের দাবিটি ধরে রাখতে মরিয়া। জলবায়ু সনদে অংশগ্রহণকারী প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো থেকে শুরু করে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের উদ্দেশ্যেই নির্দিষ্ট বিরতিতে এই ফোরামে মিলিত হয়ে থাকেন।  ছয় বছর আগে প্যারিস চুক্তিতে চলতি শতকের শেষে তাপমাত্রা বৃদ্ধির হার দুই ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য নির্ধারন করা হলেও এপর্যন্ত গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে ধীরগতি ও ঘাটতি প্রকট। বিজ্ঞানীরা তাই হুঁশিয়ারি দিতে শুরু করেন যে তাপমাত্রা বৃদ্ধির হার দেড় ডিগ্রির মধ্যে আ্টকাতে না পারলে বিশ্বে জলবায়ুর কারণে যেধরণের সংকট তৈরি হবে, তা এতোটাই গুরুতর হবে যে তার জন্য এখনই লাল সতর্কতা জারি করা দরকার। গত দশকে বিশ্বে যেভাবে তাপমাত্...

Why we do not protest any more

THE recent spate of protests against communal violence and demands for justice are undoubtedly justified and laudable. And, participation in these demonstrations on the streets appears to be significantly higher compared with any mass protests held in the past few years. However, one special feature to be noted here is that all these solidarity against the worst communal violence in the country’s history came too late. It could be argued that had those political workers, student activists and members of the civil society taken to the street immediately to show the unity against the evil forces, immediately after the incident in Cumilla, some of the spiralling troubles in other parts of the country could have been averted. It is, therefore, a crucial question why the delay and what were the reasons for the hesitancy in social and political activism? Are we becoming less sensitive to human sufferings? Or, have we become too communal? Could the political environment be the reason that mak...

নাগরিকদের সুরক্ষায় আদালত ভরসা হয়ে উঠুক

  ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় এক যুগান্তকারী নজির গড়েছেন।  সাংবাদিক, কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের উপর নজরদারির জন্য সরকার বেআইনীভাবে বিতর্কিত পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছে কি না, তা নিয়ে একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা। `জাতীয় নিরাপত্তার উদ্বেগ উত্থাপন করে রাষ্ট্র সবসময়ে পার পেতে পারে না`বলে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা নিঃসন্দেহে যুগান্তকারী। বিচারপতিরা বলেছেন, নির্বিচারে গুপ্তচরবৃত্তির অনুমতি দেওয়া যায় না, যা বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর ভীতিকর প্রভাব ফেলতে পারে ।  বেশ কয়েকজন ভারতীয় সাংবাদিক এবং নাগরিক অধিকার কর্মীর দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছিল যে তাঁদের  মোবাইলফোনে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার বেআইনীভাবে প্রবেশ করানো হয়েছে বলে সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে।  পেগাসাস  ইজরায়েলি প্রতিষ্ঠান সাইবার আর্মস সংস্থা (এনসও) গ্রুপ দ্বারা উদ্ভাবিত একটি সাইবার-অস্ত্র যা যেকোনো ব্যাক্তির স্মার্টফোন হ্যাক করে এতে থাকা তথ্য বের করে নেওয়া ছাড়াও ফোনের মাইক্র...

What can we learn from London’s radical move to curb air pollution?

London Mayor Sadiq Khan has done something daring to tackle air pollution in his city. First, he experimented with an Ultra-Low Emission Zone (ULEZ), with an area designated as a congestion charging area about 25 years ago. This experiment was launched in April 2019, and the rules were aimed at discouraging high-polluting motor vehicles from entering the area, with the imposition of penalties for violations. From October 25 this year, after two years of experimentation, the mayor extended the ULEZ to an 18 times larger area; the scheme is now known as Extended Low Emission Zone (ELEZ). There's little doubt that Londoners are now adopting one of the most radical anti-pollution policies in the world. The government estimates the number of people killed by long-term exposure to air pollution in the UK to be as high as 30,000 a year. Reports suggest that many other cities in the UK are now planning similar low emission zones. Under the new scheme, motor vehicles, except larger buses, l...

নিরাপত্তা দিতে না পারার দায় এড়াবেন কীভাবে

ধর্মের নামে বাঙ্গালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পন্ড করে দিয়ে তাদের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে যেভাবে সহিংস হামলা চালিয়ে অস্থিরতা তৈরি করা হয়েছে, মানতেই হবে, তা নজিরবিহীন।  গত দুই দশক ধরে সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো নিন্দিত হয়ে আসছিল, ২০০১ সালের সেই হামলার থেকে এবারের আক্রমণ অনেকগুলো কারণে আলাদা। আগের হামলার ঘটনাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা - ভোটের হিসাব-নিকাশে একটি দলের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থাশীল বিবেচিত হওয়ায় তখন তারা প্রতিশোধের শিকার হয়েছিল। ভোটের বাক্সে তার জবাবও পেয়েছে বিএনপি-জামাত জোট। কিন্তু এবারের হামলা একেবারেই আলাদা। এবারে দেখা গেল, ধর্মীয় আবেগের নজিরবিহীন অপব্যবহার এবং হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবই পালন করতে পারল না। ধর্ম পালনের সাংবিধানিক অধিকারটুকুও এবার চরমভাবে লংঘিত হলো। এটি বাংলাদেশের জন্য একটি স্থায়ী কলংকচিহ্ন হয়ে রইল। তা-ও ঘটল এমন সময়ে, যখন ক্ষমতায় আছে সেই দল, যার প্রতি আস্থা রাখার জন্য ২০ বছর আগে তাঁরা নিগৃহীত হয়েছিল। আরও একটি পার্থক্য বিশেষভাবে লক্ষ্যণীয়। রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া  মোটেও আর আগের মতো নেই। ব...