সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পাসপোর্টের এই পরিবর্তন কেন ইসরায়েলের জন্য উপহার

 আশির দশকের গোড়ার দিকে আমার প্রথম পাসপোর্টে তিনটি দেশের ক্ষেত্রে তা বৈধ হবে না বলে লেখা ছিল। দেশগুলো হলো ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ান। দক্ষিণ আফ্রিকা তখন বর্ণবাদের কারণে বৈশ্বিক বর্জনের মুখে ছিল। তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব ছিল না চীনের কারণে। আর ইসরায়েলের কথা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। বর্ণবাদের অবসান ঘটার পরই দক্ষিণ আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের পাসপোর্ট সেখানে ভ্রমণের জন্য বৈধ।

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এখনো নেই, কিন্তু নীরবে পাসপোর্টের ব্যতীত (exclusion) তালিকা থেকে বাদ পড়েছে। এর কারণটা ছিল কতিপয় ব্যবসায়ীর বাণিজ্যিক আগ্রহ ও আকাঙ্ক্ষা। তাঁরা এমনকি ঢাকায় তাইওয়ানের বাণিজ্যিক লিয়াজোঁ অফিস খোলার অনুমতি দিয়ে চীনের সঙ্গে কূটনৈতিক ঝামেলার জন্ম দিয়েছিলেন। সেই অনুমতি শেষ পর্যন্ত আর দেওয়া হয়নি। তবে পাসপোর্টের ব্যতীত তালিকায় নামটি না থাকায় তাঁদের তাইওয়ানে যাওয়া-আসায় বাধাটা দূর হয়েছে।

ইসরায়েলের বিষয়টাও খামাখা হচ্ছে, এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কার বা কাদের বাণিজ্যিক আকাঙ্ক্ষা কাজ করছে বাণিজ্য প্রতিবেদকেরা খোঁজ করলেই জানতে পারবেন বলে বিশ্বাস করি। আর যদি তা না হয়, তাহলে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের আগ্রহের সম্ভাবনাও নাকচ করে দেওয়া যায় না। নিরাপত্তা শিল্প বা সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে ইসরায়েলের যে সুনাম আছে, সেটাও এই উৎসাহের একটা কারণ হতে পারে।

কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা না হলেও যে বাণিজ্যিক বা নিরাপত্তা সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব, তার ভূরি ভূরি নজির বিশ্বজুড়ে পাওয়া যাবে। আব্রাহাম চুক্তির আগেই সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের বাণিজ্য লিয়াজোঁ অফিস ছিল। প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই পথে অগ্রসর হচ্ছি?

পাসপোর্টকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ‘ইসরায়েল ব্যতীত’ কথাগুলো বাদ দেওয়া হয়েছে—এমন যুক্তি একেবারেই ঠুনকো। ভ্রমণের জন্য আবশ্যিক দলিল হিসেবে কোনো দেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা বিশ্বে কতটা বেশি, তার যেসব শ্রেণিবিন্যাস দেখা যায় তাতে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান বিশ্বের শীর্ষ কুড়িটির অন্যতম। সেই মালয়েশিয়ার পাসপোর্টে এখনো ‘ইসরায়েল ব্যতীত’ লেখা আছে।

নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ কথাগুলো যদি বাদ দেওয়ার অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে সরকারের উচিত হবে অবিলম্বে ইস্যু করা পাসপোর্টগুলো ফেরত নিয়ে তাতে ওই কথাগুলো সিল হিসেবে লাগিয়ে দেওয়া। ইসরায়েল সম্পর্কে নীতি বদলানোর সময় এখন নয়।

বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ কথা দুটি না থাকলে কী হবে? এর ফলে এটি ইসরায়েলের কাছে বৈধ ভ্রমণ দলিল হিসেবে গণ্য হবে এবং তৃতীয় যেকোনো দেশের ইসরায়েলি দূতাবাস থেকে এতে ভিসা নেওয়া যাবে। এই পাসপোর্টে ইসরায়েল সফরের জন্য বাংলাদেশে কোনো ধরনের আইনগত অপরাধ হবে না। এবং অনুমান করা যায় যে ইসরায়েল শুরুতে কিছুদিনের জন্য হলেও ভিসা প্রদানে উৎসাহী হবে। কেননা, তারা তখন দেখাতে পারবে যে বিশ্বের তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির সঙ্গে সরকারি পর্যায়ে না হলেও নাগরিকদের মধ্যে সম্পর্ক ও সৌহার্দ্য গড়ে উঠছে।

গত সপ্তাহের গাজার নৃশংসতার কারণে প্রথমবারের মতো ইসরায়েল যখন তার বহুকালের মিত্রদেশগুলোতেও নজিরবিহীন নিন্দার মুখোমুখি হচ্ছে, তখন বাংলাদেশের এই খবর তাদের জন্য যে কতটা সুখকর, দেশটির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপমহাপরিচালক গিলাদ কোহেনের টুইটই তার প্রমাণ। দেশটির সব কটি পত্রিকায় এটি একটি গুরুত্বপূর্ণ খবর।

(২৪ মে, ২০২১‘র প্রথম আলো অনলাইনে প্রকাশিত।)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রোহিঙ্গাদের জন্য মানচিত্র বদলের প্রস্তাব!

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গার স্বদেশে ফেরার বিষয়ে যেমনটি আশংকা করা হয়েছিল, তেমনটিই ঘটেছে। যত শিগগির সম্ভব তাদেরকে দেশে ফেরানোর কাজ শুরু হবে বলে মিয়ানমারের আশ্বাসে বিশ্বাস রাখা যে ভূল ছিল, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশের কারণে রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রত্যাবাসন শুরু করা যায়নি বলে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন যে দেশটি মিথ্যাচার করছে।  তাঁর পূর্বসুরি অবশ্য নীতিকৌশলে কোনো ভুলের কথা মানতে রাজি ছিলেন বলে মনে হয় নি। বিশেষত; আর্ন্তজাতিক ফোরামে সমস্যাটির সমাধানের কৌশল অনুসরণের দাবি উঠলেও চীন এবং ভারতের উৎসাহে দ্বিপক্ষীয় ভিত্তিতে সমাধান সন্ধানেই তিনি আস্থা রেখেছিলেন। রোহিঙ্গা সংকট নিয়ে গত প্রায় দু ‘ বছরে বহু কথা লেখা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু, এই জটিল সংকট এখন আরও জটিলতার দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্নটি বিবেচনা জরুরি হয়ে পড়েছে। নতুন যে জটিলতার আশংকা দেখা যাচ্ছে তার ইঙ্গিত মেলে সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশি...

ঘৃণা চাষের উর্বর ভূমি ও রাজনৈতিক সংকট

  দেশে একের পর এক অস্থিরতা সৃষ্টির বেশ কয়েকটি ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। এগুলোর কোনোটিই প্রত্যাশিত ছিল না। অনেকেই এগুলো নির্বাচন যাতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে না হয়, তার জন্য পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির পিছনে প্রধানত: দুটি শক্তিকে দায়ী করা হচ্ছে – একটি হচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পলাতক নেতৃত্বের সাংগঠনিক উদ্যোগ; অপরটি হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) সুবাদে সমাজে প্রভাব বিস্তারে দক্ষতা অর্জনকারী কিছু প্রভাবক ব্যক্তি বা গোষ্ঠী। এসব প্লাটফর্ম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর সবচেয়ে কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে।  আপনি যদি কাউকে অপদস্থ বা হেয় করতে চান, তাহলে তার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান সম্ভবত:  সোশ্যাল মিডিয়ার কোনো একটি প্লাটফর্ম – বাংলাদেশে এটি ফেসবুক এবং ইউটিউব। বৈশ্বিক পরিসরে অবশ্য এক্স (সাবেক টুইটার) এ ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে। প্রতিবেশী দেশ মিয়ানমারে গণহত্যার শিকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোয় এই সোশ্যাল মিডিয়া কী ভূমিকা রেখেছে, তা জাতিসংঘ তদন্...

How NEIR exposed our lazy journalism

  It is disheartening to see that, as journalists, we are losing both our inquisitiveness and our capacity for critical thinking. Instead, our work is increasingly tilting towards relaying and amplifying pre-processed information— much like the growing fascination with processed foods. Laziness may be partly responsible for this habit. Cooking requires thought, preparation, and labour; processed food, by contrast, sits on shelves or in freezers waiting to be consumed with minimal effort. Lazy journalism is just as convenient: communication experts package information that advances their employers' political or commercial interests and deliver it to journalists—often to familiar faces— through digital communication or courtesy visits.  Professional training and ethics require journalists to examine such processed content critically, rigorously analyse it, ask pertinent questions, verify both current and historical facts, and then reprocess the information for publication or bro...