সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাম জোটের গণশুনানি ও সাংবাদিকতার নতুন পাঠ


শুক্রবার বাম জোটের গণশুনানিতে উঠে আসা প্রার্থীদের অভিজ্ঞতা নির্বাচন কতটা অবাধ , সুষ্ঠূ অংশগ্রহণমূলক হয়েছে তার একটি গুরুত্বর্পূণ দলিল। বাম জোটের প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন না। কিন্তু, তারপরও তাঁদেরকে যেধরণের পরিস্থিতির শিকার হতে হয়েছে তা অবিশ্বাস্যভাবে গুরুতর। ন্যূনতম গণতন্ত্রেও এধরণের অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে আলোচনার ঝড় তোলার কথা। কিন্তু, বাংলাদেশের গণমাধ্যমে একধরণের নির্লিপ্ততা লক্ষ্যণীয়।

গণমাধ্যম নিজেরা নির্বাচনের যে চিত্র তুলে ধরতে পারেনি সেটি প্রার্থীদের জবানিতেও তুলে ধরার ক্ষেত্রে কার্পণ্য বিস্ময়কর। এটা কী সংর্কীণতা না স্বনিয়ন্ত্রণ (সেলফ-সেন্সরশিপ)? নাকি অন্যকিছূ ? দলীয় আনুগত্য অথবা অর্থনৈতিক স্বার্থের কারণে পক্ষপাত ? নাকি কোনোধরণের ভীতি গণমাধ্যমকে পেয়ে বসেছে?

একটি শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা মোটামুটি বিশদ বিবরণসম্বলিত প্রতিবেদন প্রকাশ করলেও ঘোষণা দিয়েছে যে তারা ‘‘could not independently verify the allegations that were raised at the hearing‘‘ প্রশ্ন হচ্ছে, ক্ষমতাসীন জোট বা সরকার যখন বলছে সুষ্ঠূ নির্বাচন হয়েছে তখন পত্রিকাটি কি তা যাচাই করে দেখেছে?

মনে হচ্ছে, বাংলাদেশে সাংবাদিকতায় আরেকটি নতুন ধারা যুক্ত হতে চলেছে। এই ধারার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতাসীনদের বক্তব্যই সত্য এবং তা যাচাইয়ের অপেক্ষা রাখে না। কিন্তু, সরকার চায় না বা তাদের ক্ষোভের কারণ হতে পারে এমন তথ্য প্রকাশে সংশয় তৈরি করা।

বাম জোটের প্রার্থীরা যেসব অভিজ্ঞতা তুলে ধরেছেন সেগুলো মোটেও দু‘একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, যে গণমাধ্যম তা টের পায় নি এবং যাচাই করার সুযোগও ছিল না। গণশুনানিতে ৮০ জনেরও বেশি প্রার্থী তাঁদের প্রায় অভিন্ন অভিজ্ঞতার কথা বলেছেন। এতোগুলো জায়গার এতোসব ঘটনা গণমাধ্যমের দৃষ্টির আড়ালে ঘটে থাকলে তা হবে সাংবাদিকতার এক হতাশাজনক ব্যর্থতা। নির্বাচনের আগে-পরে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতে এসব অনিয়মের অনেক খবরই প্রকাশিত হয়েছে। তাহলে আবার স্বাধীনভাবে অভিযোগ যাচাইয়ের প্রশ্ন আসছে কেন? নাকি, সাংবাদিকতায় এখন আমাদের নতুন পাঠ প্রয়োজন ?


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রোহিঙ্গাদের জন্য মানচিত্র বদলের প্রস্তাব!

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গার স্বদেশে ফেরার বিষয়ে যেমনটি আশংকা করা হয়েছিল, তেমনটিই ঘটেছে। যত শিগগির সম্ভব তাদেরকে দেশে ফেরানোর কাজ শুরু হবে বলে মিয়ানমারের আশ্বাসে বিশ্বাস রাখা যে ভূল ছিল, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। বাংলাদেশের কারণে রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রত্যাবাসন শুরু করা যায়নি বলে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন যে দেশটি মিথ্যাচার করছে।  তাঁর পূর্বসুরি অবশ্য নীতিকৌশলে কোনো ভুলের কথা মানতে রাজি ছিলেন বলে মনে হয় নি। বিশেষত; আর্ন্তজাতিক ফোরামে সমস্যাটির সমাধানের কৌশল অনুসরণের দাবি উঠলেও চীন এবং ভারতের উৎসাহে দ্বিপক্ষীয় ভিত্তিতে সমাধান সন্ধানেই তিনি আস্থা রেখেছিলেন। রোহিঙ্গা সংকট নিয়ে গত প্রায় দু ‘ বছরে বহু কথা লেখা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু, এই জটিল সংকট এখন আরও জটিলতার দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্নটি বিবেচনা জরুরি হয়ে পড়েছে। নতুন যে জটিলতার আশংকা দেখা যাচ্ছে তার ইঙ্গিত মেলে সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশি...

ঘৃণা চাষের উর্বর ভূমি ও রাজনৈতিক সংকট

  দেশে একের পর এক অস্থিরতা সৃষ্টির বেশ কয়েকটি ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। এগুলোর কোনোটিই প্রত্যাশিত ছিল না। অনেকেই এগুলো নির্বাচন যাতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে না হয়, তার জন্য পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির পিছনে প্রধানত: দুটি শক্তিকে দায়ী করা হচ্ছে – একটি হচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের পলাতক নেতৃত্বের সাংগঠনিক উদ্যোগ; অপরটি হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) সুবাদে সমাজে প্রভাব বিস্তারে দক্ষতা অর্জনকারী কিছু প্রভাবক ব্যক্তি বা গোষ্ঠী। এসব প্লাটফর্ম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর সবচেয়ে কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে।  আপনি যদি কাউকে অপদস্থ বা হেয় করতে চান, তাহলে তার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান সম্ভবত:  সোশ্যাল মিডিয়ার কোনো একটি প্লাটফর্ম – বাংলাদেশে এটি ফেসবুক এবং ইউটিউব। বৈশ্বিক পরিসরে অবশ্য এক্স (সাবেক টুইটার) এ ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে। প্রতিবেশী দেশ মিয়ানমারে গণহত্যার শিকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোয় এই সোশ্যাল মিডিয়া কী ভূমিকা রেখেছে, তা জাতিসংঘ তদন্...

How NEIR exposed our lazy journalism

  It is disheartening to see that, as journalists, we are losing both our inquisitiveness and our capacity for critical thinking. Instead, our work is increasingly tilting towards relaying and amplifying pre-processed information— much like the growing fascination with processed foods. Laziness may be partly responsible for this habit. Cooking requires thought, preparation, and labour; processed food, by contrast, sits on shelves or in freezers waiting to be consumed with minimal effort. Lazy journalism is just as convenient: communication experts package information that advances their employers' political or commercial interests and deliver it to journalists—often to familiar faces— through digital communication or courtesy visits.  Professional training and ethics require journalists to examine such processed content critically, rigorously analyse it, ask pertinent questions, verify both current and historical facts, and then reprocess the information for publication or bro...